শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশ নারী অধিকার পরিষদ কমিটি গঠনের উদ্যোগ: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণার সিদ্ধান্ত চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম দিকনির্দেশনামূলক বার্তা ​ দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়ার নির্বাচনী শোডাউন গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার উখিয়ায় প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা
/ ৯৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে এক দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং উন্নত জাতের হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ খালিদ মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাকোয়াত আলী, মোঃ আব্দুর রব, জান্নাতুন নাঈম সুনান এবং মোঃ মমিনুল ইসলাম মমিন।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। বিশেষ করে হাইব্রিড ধানের চাষে সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং সময়মতো কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হলে তারা আরও বেশি উৎপাদনে সক্ষম হবেন।”
কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ খালিদ মাহমুদ বলেন, “হাইব্রিড ধান চাষে আধুনিক কলাকৌশল অনুসরণ করলে স্বল্প জমিতেও অধিক ফলন পাওয়া সম্ভব। কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে কৃষকদের জন্য অত্যন্ত উপকারী বলে মন্তব্য করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা জানান, আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও উন্নত বীজ পেলে তারা আরও বেশি আগ্রহ নিয়ে হাইব্রিড ধানের চাষ করবেন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights