শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশ নারী অধিকার পরিষদ কমিটি গঠনের উদ্যোগ: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণার সিদ্ধান্ত চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম দিকনির্দেশনামূলক বার্তা ​ দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়ার নির্বাচনী শোডাউন গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার উখিয়ায় প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প
/ ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প

মোঃ জাফর আহমদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রামের শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (EED) ২০২৫–২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও লেটারের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তাঁর পক্ষ থেকে জেলার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প ও অনুদান বাস্তবায়নে সহযোগিতামূলক উদ্যোগ নেওয়ার বিষয়টিও উঠে এসেছে।

স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম শুধু সভা-সমাবেশ বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হলে পিছিয়ে থাকা কুড়িগ্রামের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন সোহেল হোসনাইন কায়কোবাদ। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক, নিরাপদ ও উপযোগী শ্রেণিকক্ষের সুযোগ তৈরি হবে। এতে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights