মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। দলমত নির্বিশেষে সম্মিলিত অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি কুড়িগ্রামে। স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী বেনাপোলে স্কুল থেকে ফেরার পথে প্লে শ্রেণীর শিক্ষার্থীকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় আহত, চালক আটক কলকাতার রাজপথে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিল, নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব আমদিয়া ইউনিয়নে দিন যত যাচ্ছে, ততই আলোচনায় ইএম মেহেদী হাসান। চেয়ারম্যান পদে তাঁকে দেখতে চান বলে মত প্রকাশ করছেন সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের অনেকে। বিশ্ববিদ্যালয় স্থানান্তরের গুজবে ক্ষুব্ধ কুড়িগ্রামবাসী, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সোহেল কায়কোবাদর। গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক কটিয়াদীতে সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এমপি জালাল উদ্দিন। নাগরপুর বাজার বণিক সমিতির বর্তমান কমিটি বিলুপ্ত, নির্বাচনকালীন সময়ের জন্য আহবায়ক কমিটি গঠন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ
/ ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মো. মাসুম ভূইয়ার নেতৃত্বে গোলাকান্দাইল বেরিবাঁধ এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত পৃথক মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

রূপগঞ্জে বিক্ষোভ মিছিলের বিষয়ে নারায়ণগঞ্জের গ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মিছিলের খবর তারা পেয়েছেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights