বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাট সদরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন
/ ৫৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

ধামইরহাট সদরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন

মোঃউজ্জল হোসেন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে  শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম,উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু উমার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন,আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেন বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।  বক্তাগন দাবি করেন নিয়ম বহির্ভূতভাবে ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা দেয়া হয়েছে। তারা বলেন,উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাহী কর্মকর্তা যোগসাজসীভাবে মহাদেবপুরের আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দিয়েছেন।বক্তাগণ এই নিয়ম বহির্ভূত ইজারা বাতিল করে নতুন করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবি জানান।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন,সারাদেশে যেভাবে ইজারা দেওয়া হয় সেভাবে  সরকারি বিধি অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে, টেন্ডারে অনিয়ম করার কোন সুযোগ নাই। পার্শ্ববর্তী উপজেলা এবং পৌরসভা গুলোতে কিভাবে দেওয়া হয়েছে দেখে আসলে তুলনা করতে পারবেন।হাটের ডাক মূল্যের অর্ধেক টাকা জমা হয়েছে এবং অর্ধেক টাকায় ইজারাদার বাকি রেখেছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী বলেন,ইজারাদার সমুদয় টাকা পরিশোধ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights