বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল। কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান। কুড়িগ্রামে আমন আবাদে সারের জোগান বাড়ল, অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা
/ ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন

জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা

ইমতিয়াজ, ​জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সার্ভিস পরিচালনা এবং এ সংক্রান্ত আর্থিক নীতিমালা পর্যালোচনার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডায়াগনস্টিক সেবার পরিধি, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ এবং আর্থিক ব্যবস্থাপনা ও নীতিমালার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবার কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধবভাবে পরিচালনাকল্পে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

​সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থীদের কাছে আধুনিক ডায়াগনস্টিক সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। মেডিকেল সেন্টারের সেবার গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে।”

​সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।

​এছাড়া ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোঃ মনির হোসেন, উপ-চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম, আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ সভায় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights