বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
/ ৪১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন

আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, আমাদের জীবন অতি অল্প সময়ের জন্য মহান আল্লাহ পাক দান করেছেন। এ জীবন মূল্যহীন নয়, বরং দামি। তাই জীবনকে মহান রাব্বে করীম প্রদত্ত নিআমত জ্ঞান করে তাঁর বিধান অনুসারে সাজাতে হবে। জ্ঞানপিপাসুর প্রধান কর্তব্য জ্ঞানার্জন হলেও এ জ্ঞানার্জনের মাধ্যমে রাসূলে পাক (সা.) এর প্রতি মুহাব্বাত তৈরি হচ্ছে কি না, এদিকে দৃষ্টিপাত করা প্রয়োজন। কেননা জ্ঞানার্জন যদি হৃদয়কে মদিনামুখী করতে না পারে, সে জ্ঞান গুরুত্বহীন।
তিনি বলেন, একসময় গুরুজনদের শিষ্য সমীহ করলেও বর্তমান সময়ে গুরুজন শিষ্যদের সমীহ করছেন। এটি অত্যন্ত বেদনাদায়ক বিষয়। এর থেকে উত্তরণে আমাদের জীবন গঠনে আদবের যথাযথ অনুশীলন করতে হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, সোমবার, বাদ যুহর, বালাগঞ্জের তাহফিযুল কুরআন একাডেমির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।
সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি রেদওয়ান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ সভাপতি নাজমুল ইসলাম শিহাব, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, বালাগঞ্জ সরকারি কলেজ এর প্রভাষক বুলবুল আহমদ, বাংলাদেশ সেনাবাহিনী রিলিজিয়ন কাউন্সিল অফিসার মাওলানা আব্দুস সালাম সিদ্দিকী, লতিফিয়া কারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ সাংগঠনিক সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু।
এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ অফিস সম্পাদক আফসার আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ জুবায়ের আহমদ, বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আহমদ হাছান জুমান ও প্রচার সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights