বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে গরুচোর সন্দেহে ঘনপিটুনিতে নিহত ৩ , ট্রাকে আগুন
/ ১৪১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে ঘনপিটুনিতে নিহত ৩ , ট্রাকে আগুন

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। মুমূর্ষ অবস্থায় পুলিশ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

রোববার (১০ মে) সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতরা হলেন ঃ
১) আজাহারুল ইসলাম (৩৬), পিতা – সরাফত আলী, মাতা- সুফিয়া খাতুন,
সাং বদনী ভাংগা, থানাঃ শ্রীপুর, জেলাঃ গাজীপুর। ২) কৃষ্ণ (৪৬), পিতা – কমলা কান্ত, মাতা- চিনি বালা, সাং – ঘাশিটোলা ( মোস্তাক মিয়ার কলনী), থানাঃ কোতোয়ালি, জেলাঃ সিলেট।
৩) সেলিম (৩৮) পিতাঃ আব্দুল বারেক
মাতাঃ পারুল বেগম, সাং- কলাগাছিয়া, থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরুচুরির ঘটনা বেড়েছে। রোববার ভোরে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এসময় এলাকাবাসী এটি জানতে পেরে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে ফুলবাড়িয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই তিন জনকেই মৃত ঘোষণা করেন । এরপর বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর (পরিদর্শক) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় জনতা। এতে ওই তিনজনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights