বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কৃষিতে আধুনিকতার ছোঁয়া: বালিয়াডাঙ্গীতে “পার্টনার কংগ্রেস-২০২৬”, টেকসই উন্নয়নে নানা উদ্যোগ
/ ১৩১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

কৃষিতে আধুনিকতার ছোঁয়া: বালিয়াডাঙ্গীতে “পার্টনার কংগ্রেস-২০২৬”, টেকসই উন্নয়নে নানা উদ্যোগ

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”।

রবিবার (১০ মে) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াডাঙ্গীর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, এনজিও কর্মী এবং কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা, মানসম্মত বীজ ও উন্নত কৃষি উপকরণের ব্যবহার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তারা কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সনজয় দেবনাথ, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ সাইমা নাসমিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ তামান্না ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লতিফুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গুলজার হোসেন।

সভায় ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি কৌশল প্রয়োগ, সুষম সার ব্যবহার, নিয়মিত মাটি পরীক্ষা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং জলবায়ু সহনশীল ফসলের জাত সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভা শেষে ইউনিয়নভিত্তিক কৃষক তালিকা হালনাগাদ, নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বালিয়াডাঙ্গী উপজেলার কৃষিখাতে আধুনিক ও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights