বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে উত্তেজনা, ৭ দিনের কলম বিরতি
/ ৫০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে উত্তেজনা, ৭ দিনের কলম বিরতি
‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা।
‎গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল করতে অতিরিক্ত টাকা আদায় ও ঘুষ-চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে রোববার দিনভর উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটে। অফিস চত্বরে বিক্ষোভ ও স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
‎হট্টগোলের সময় উভয় পক্ষ থেকেই সরকারি সম্পদ ও পরিবেশ নষ্ট না করার আহ্বান জানানো হয়। তারা নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন এবং পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
‎পরে দলিল লেখক সমিতি ৭ দিনের কলম বিরতির ঘোষণা দেয়। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুপুরে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা মল্লিক।
‎তিনি অভিযোগ করেন, পৌরসভার কয়েকজন চিহ্নিত ব্যক্তি দীর্ঘদিন ধরে দলিল লেখক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছে। দাবি পূরণ না হওয়ায় পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
‎মোস্তা মল্লিক আরও বলেন, মানববন্ধনের নামে অফিসের মূল ফটকে তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং হাত ধরে টানাটানি করা হয়েছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত ৭ দিনের কলম বিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
‎পরবর্তীতে তারা আগামী মঙ্গলবার মানববন্ধনের কর্মসূচি সফল করতে মাইকিং করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলেও জানা গেছে।
‎অন্যদিকে বিক্ষোভকারীরা গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ তুলে ধরেন। তাদের পক্ষে আব্দুস সালাম বলেন, জমির দলিল করতে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ছয় হাজার টাকা করে নেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়ম চলছে।
‎তিনি আরও অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার যেই আসেন, তার সঙ্গে যোগসাজশ করে একটি চক্র দুর্নীতিতে জড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এ অবস্থা থেকে মুক্তি চান বলেও জানান তিনি।
‎এদিকে ঘটনাকে কেন্দ্র করে শহরের ডিবি রোড ও সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরে মোস্তাফিজুর রহমান মল্লিক তার অফিসে সাংবাদিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন এবং বিকেল ৫টায় গাইবান্ধা প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন।
‎সাধারণ মানুষ ও স্থানীয়রা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং সাব-রেজিস্ট্রি অফিসে চলমান অনিয়ম, ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights