
গাজীপুরে বিদেশে নেওয়ার কথা বলে লাপাত্তা আদম ব্যবসায়ী সুমন।
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুসাদী ইউনিয়নের জামালপুর গ্রামের নাম কাউছার হোসেন সুমন।সে বর্তমানে ১০ বছর যাবত পর্তুগালে অবস্থান করছেন।
সে মানুষেকে পর্তুগাল ও ইউরুপ এর প্রবণতা দেখিয়ে সে এবং তার টিম মিলে এমন কয়েক জন মানুষ এর কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রচুর পরিমান এর অর্থ।সেই অর্থ বিদেশ পাচার করেছে।
এসব আদম ব্যবসায়ীর কারনে আজ রাস্তায় বসতে বসেছে কয়েকটা পরিবার।
তেমনি দুজন ভুক্তভোগী আলী হোসেন। পিতা নজরুল ইসলাম থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর ,মুক্তারপুর ইউনিয়ন বড়গাও গ্রাম। এবং একই গ্রামের রুবেল শেখ।
আলী হোসেন ও রুবেল শেখের দাবি তাদের কাছ থেকে পর্তুগাল নেওয়ার কথা বলে কাওসার হোসেন সুমন বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
জানা যায় ,কাওসার হোসেন সুমনের ভাইও এই চক্রের সাথে জড়িত।
আলী হোসেনের বাবা গাজীপুরের জামালপুর বাজারের একজন চায়ের দোকানী। সে জমি বিক্রি করে কাওসার হোসেন সুমনকে ১০ লাখ টাকা দেয় এবং বিনিময়ে পর্তুগাল নিয়ে যাওয়ার আশ্বাস দেয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাওসার হোসেন সুমন এর কোনো বিহিত করতে পারে নি।এক পর্যারে সে পুনরায় পর্তুগাল পালিয়ে যায়।
রুবেল শেখ ও আলী হোসেনের দাবি তাদের মতো কেউ যাতে এরকম প্রতারক চক্রের কবলে পরে সর্বহারা না হয়।তারা এর সমস্যার দ্রুতই সমাধান চায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।কিন্তু কাওসার হোসেন সুমন বর্তমানে দেশের বাইরে অর্থাৎ পর্তুগালে অবস্থান করার ফলে ধরা ছোয়ার বাইরে আছে।





