বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাগেরহাটের সন্তান নজরুল ইসলাম শাহীনকে অভিনন্দন
/ ৩৩ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বাগেরহাটের সন্তান নজরুল ইসলাম শাহীনকে অভিনন্দন

আকরাম হোসেন
জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন বাগেরহাটের কৃতি সন্তান নজরুল ইসলাম শাহীন। দলের কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কার্যক্রমে তিনি সবসময় সক্রিয় অংশগ্রহণ করে আসছেন।

সম্প্রতি তিনি ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় বাগেরহাটবাসীর মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানসহ বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম শাহীন অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজপথের আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এছাড়াও তার নিজ এলাকা পঞ্চকরণ ইউনিয়নে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় তরুণ সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি এলাকায় একজন পরিচিত রাজনৈতিক মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, নতুন দায়িত্বে নজরুল ইসলাম শাহীন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights