বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বারহাট্টায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
/ ৪০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বারহাট্টায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যৌন সহিংসতামুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বারহাট্টা ইউনিয়ন কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুপ ও RWVL-B প্রকল্পের নারী ও কিশোরী সার্কেলের আয়োজনে আজ সোমবার (১১ মে, ২০২৬) সকালে বারহাট্টা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক নারী ও কিশোরী অংশ নেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারহাট্টা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হীরা।মানববন্ধনে বক্তব্য রাখেন— নারী প্রগতি উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, বিআরডিবি চেয়ারম্যান ওয়ারেছ উদ্দিন, কমিউনিটি ফোরামের সদস্য কোকিলা আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, RWVL-B প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দুর্গা রাণী সাহা, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলা শাখা ব্যবস্থাপক সুরজিত ভৌমিক।বক্তারা বলেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও যৌন হয়রানি বিরোধী কার্যকর কোনো সেল বা নীতিমালা নেই। এর ফলে প্রতিনিয়ত অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে। তাই দ্রুত কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights