
মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মামলা রুজু সংক্রান্তে।
মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধি:
গত ১০/০৫/২০২৬ ইং তারিখে বীরগঞ্জ থানাধীন ১নং শিবরামপুর ইউনিয়নের দেওলি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী
১। মোঃ আবু বকর সিদ্দিক (৪২), পিতা-মৃত আব্দুল হেকিম, সাং-সাহাডুবি, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুরকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও অদ্য ১১/০৫/২০২৬ ইং তারিখে সাতোর চৌপুকুরিয়া গ্রামের বটতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী—
১। মজিবর রহমান (৩০), পিতা-মোঃ জয়নাল আবেদিন
২। মোঃ রাসেল ইসলাম (২০), পিতা-মোঃ ফজল হক
উভয় সাং-চাউলিয়া, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর
তাদের নিকট হতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখিত ০৩ জন আসামির বিরুদ্ধে পৃথকভাবে ০২টি মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মাদকের বিরুদ্ধে বীরগঞ্জ থানার অভিযান অব্যাহত রয়েছে।





