বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নওগাঁর ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছেবেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জের বাহুবলে পুত্রের সন্ধান চাইলেন পিতা নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ই,য়াবা জব্দ, নারী গ্রে,প্তার। সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড জবি মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবার নীতিমালা নিয়ে পর্যালোচনা সভা চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৫৩(তিপান্ন)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১(এক)নারী আসামী আটক। আদব ও হুব্বে রাসূলের সমন্বয়ে জীবন গঠনে মনোযোগী হতে হবে—–মনজুরুল করিম মহসিন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুরের নকলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয়
/ ৩৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুরের নকলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের পুত্র গাড়ী চালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর পুত্র নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরের দিকে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে সন্দেহ হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে থাকা কাঠের ভূষির বস্তাগুলোর ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৬ বোতল রয়েল স্টেগ (Royal Stag), ৪৮ বোতল ম্যাজিক মোমেন্ট (Magic Moments), ২৪ বোতল আইকনিক হোয়াইট (Iconic White)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চালানটি ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আজ নকলা থানা পুলিশ একটি বড় চালান ধরতে সক্ষম হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights