বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লোহাজুরী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সভাপতি মুছলেহ উদ্দিন আফ্রাদের ইন্তেকাল নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন কর্মসূচি
/ ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইডিয়াল কলেজের মানববন্ধন কর্মসূচি

রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
বিজয়২৪ টিভি

আজ ২১/০৫/২০২৬
শিশু রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুমিল্লা আইডিয়াল কলেজ। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে “বিচার চাই, বিচার চাই”, “রামিসা হত্যার বিচার চাই”, “ধর্ষণকারীর ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
তিনি বলেন, বিচার করার দায়িত্ব সরকারের, আমরা যে ঘটনাটি দেখলাম যে একজন শিক্ষার্থী রামিসা,তাকে নির্মমভাবে ধর্ষন করার পর হত্যা করা হয়েছে, আমরা শিক্ষক শিক্ষার্থীরা কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, প্রকৃত দোসী এবং হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সুজন কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, শিশু রামিসার ওপর যে নৃশংসতা চালানো হয়েছে তা মানবতাকে কলঙ্কিত করেছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, জাবেদ হোসাইন, মিঠুন মজুমদার, নাঈমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, শারমিন আক্তার, অন্যন্যা ব্যানার্জী, মো: সোহারাব হোসেন, তাহমিনা আক্তারসহ মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights