শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন,
/ ৬৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬, ২:১০ অপরাহ্ন

‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদীয় আসন ১৪৫, শেরপুর-৩ ( শ্রীবরদী, ঝিনাইগাতি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ. কে. এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক, শেরপুর জনাব এ.বি.এম মামুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি, বার এসোসিয়েশন শেরপুর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা,বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী এবং সুধীজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা চিরকালীন। যুগে যুগে মানুষের মুক্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের সাহিত্য ও দর্শন প্রেরণার উৎস হয়ে থাকবে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights