
নাজিরপুর জামাতের আমীর আঃ রাজ্জাক গং মাদ্রাসার খেলার মাঠ দখল করলেন।
****************************************************:
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার চালিতাবাড়ী গ্রামে ছব্দুল খান হাট ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য মোঃ বেলায়েত হোসেন খান, মোঃ জাকির হোসেন খান, মোঃ জালাল হোসেন খান, মোঃ ফিরোজ হোসেন খান এক একর জমি দান করেন। ছব্দুল খান হাট ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাকালিন সময় নাজিরপুর শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সুপারের দাইত্ব পালন করেন। অধ্যক্ষের মৃত্যুতে দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর আঃ রাজ্জাক প্রতিষ্ঠানের দাইত্ব ভার গ্রহন করেন এবং মাদ্রাসার জমির দলিল সহ অন্যন্য সকল কাগজ পত্র বুঝিয়া নেন। তিনি দীর্ঘ দিন মাদ্রাসার সার্বিক দাইত্ব পালন করেন কিন্তুু আঃ রাজ্জাক এর কার্যক্রম সন্তোষজনক না হওয়াতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে বিধিমেতাবেক মাওলানা মোহিবুল্লাহ কে সুপারের দাইত্ব প্রদান করেন। সুপার মোহিবুল্লাহ মাদ্রাসার জমির খাজনা দিতে গিয়ে জটিলতায় পড়ে ভূমি দাতা মোঃ জাকির হোসেন খানের স্মরনাপন্ন হলে বেরিয়ে আসে থেলের বিড়াল। সুপার মহিবুল্লাহ এক একর সম্পত্তির মধ্যে ৬৬.৬৭ শতাংশের খাজনা দিতে পারেন। বাকি সম্পত্তি সাবেক সুপার আব্দুর রাজ্জাক মাদ্রাসার নামে মিউটেশন ও রেকর্ড না করিয়ে নিজ পরিবারের কোন এক সদস্যের নামে মিউটেশন ও রেকর্ড করান এবং মাদ্রাসার খেলার মাঠে প্রথমে মাটি কাটেন ও পরে নাজিরপুর উপজেলার কিছু জামাতের নেতৃবৃন্দ নিয়ে বাউন্ডারি ওয়াল দেওয়ার চেষ্টা করলে বর্তমান সুপার মহিবুল্লাহ সাহেব নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাবেক সুপার আঃ রাজ্জাক সাহেবের সংগে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিব করেন নাই।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে বলেন, বিষয়টি উভয় পক্ষ নিয়ে আলোচনা হয়েছে এবং ঈদের পরে চুড়ান্ত ফয়সালার জন্য সময় নির্ধারন করা হয়েছে।
সরদার সাফায়েত হোসেন (শাহীন)।
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি।
মোবাইল ০১৬১২৫৯১৮৫





