মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: কোম্পানি: মাসুদ এগ্রো ফুড লিমিটেড, হিনতা। দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ভাইস চ্যান্সেলর।
/ ৪৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ন

শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ভাইস চ্যান্সেলর।
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে সার্টিফিকেট কোর্স (জুলাই-ডিসেম্বর) ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি ভর্তি পরীক্ষার কেন্দ্র শিক্ষাভবন-ডি ও মিনি অডিটোরিয়াম পরিদর্শন করেন।

এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলরের সঙ্গে উপস্থিত ছিলেন আইএমএলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক, আইএমএলের সদস্য অধ্যাপক ড. মোঃ রিজাউল ইসলাম, অধ্যাপক শরীফা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সার্টিফিকেট কোর্স (জুলাই-ডিসেম্বর) ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা মোট ৮টি ভাষার অধীনে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights