বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
যাত্রী সাধারণের সীমাহীন দুর্ভোগ – কালিয়াকৈর বাইপাস এখন গলার কাঁটা
/ ৭৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ন

যাত্রী সাধারণের সীমাহীন দুর্ভোগ –
কালিয়াকৈর বাইপাস এখন গলার কাঁটা

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরে বাইপাসের আন্ডারপাস এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজারো যাত্রী সাধারণ ও চালকদের ঘন্টার পর ঘন্টা ভোগান্তির কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছে ।

উপজেলার কালিয়াকৈর বাইপাসে সরু রাস্তায় অটোরিকশা, বাস, ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের চাপে সকাল-বিকেল তীব্র যানজট লেগেই থাকে। অপরদিকে আন্ডারপাসের রাস্তা সরু হওয়ার কারণে বিকল্প রাস্তা না থাকায় এবং বেপরোয়া অটোরিকশা চলাচলই যানজটের কারণ। এরই মধ্যে ট্রাক-বাস ও কভার্ডভ্যান -লড়ি আন্ডারপাসের রাস্তায় পারাপারে যানজট তীব্র আকার ধারণ করে। এ যানজট মুক্ত হতে ২/৩ ঘন্টা সময় লাগে।

কালিয়াকৈর শিল্প কারখানা ও ব্যবসায়ী দিক দিয়ে ব্যস্ততম এলাকা হওয়ায় চন্দ্রা, সফিপুর মৌচাক থেকে প্রতিদিন হাজারো শ্রমিক, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এই পথ ব্যবহার করে ধামরাই হয়ে ঢাকার দিকে যাতায়াত করে। এখানে কোন সিগন্যাল বা ট্রাফিক পুলিশ না থাকায় যানজট সব সময় লেগেই থাকে। ফলে অফিসগামী, যাত্রী সাধারণ , স্কুল-কলেজের শিক্ষার্থী বিশেষ করে রোগী এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ছে।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর বাইপাস সংলগ্ন আন্ডারপাসের নিচ দিয়ে দুই দিক থেকেই যানবাহন ঢুকছে। সরু পথ হওয়ায় অটোরিকশা, মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস একসঙ্গে চলতে পারছে না। প্রায়ই মুখোমুখি হয়ে যানবাহন আটকে যাচ্ছে।

অটোরিকশা চালক মো. সেলিম বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত এখানে এক পাও নড়া যায় না। ১০ মিনিটের রাস্তা পার হতে ৪০ মিনিট লাগে। ট্রাক আটকে গেলে আমরাও আটকে যাই। যাত্রীরা ভাড়া দিতে চায় না, ঝগড়া হয়।

গাজীপুরগামী যাত্রী আফসানা আক্তার বলেন, আমার বাচ্চা প্রতিদিন স্কুলে দেরি হয়ে যায়। অ্যাম্বুলেন্স আটকে থাকলে রোগীর কী হবে। এখানে একটা ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশ খুব জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় সচেতনমহল, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা অবিলম্বে কালিয়াকৈরে বাইপাস এলাকায় আন্ডারপাস রাস্তা প্রশস্তকরণ, ট্রাফিক সিগন্যাল স্থাপন, অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক পুলিশ মোতায়েনের জোর দাবি জানিয়েছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, কালিয়াকৈর বাইপাস এলাকায় আন্ডার পাস সরু হওয়ায় অব্যাহতভাবে অসহনীয় যানজটের কারণে যাত্রী – সাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।

মোঃ ইমরান হোসেন,
বিজয় ২৪ টিভি
কালিয়াকৈর, গাজীপুর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights