শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশ নারী অধিকার পরিষদ কমিটি গঠনের উদ্যোগ: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণার সিদ্ধান্ত চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম দিকনির্দেশনামূলক বার্তা ​ দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়ার নির্বাচনী শোডাউন গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার উখিয়ায় প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাঁশখালী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
/ ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন

বাঁশখালী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টার অভিযোগ।
নিজ্জ্বল সাহা স্টাফ রিপোর্টার চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নানের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১৩ জুন রাত আনুমানিক ১০টার দিকে বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামে মহিষ চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে মোঃ আবদুল মান্নানের সঙ্গে স্থানীয় যুবক ছাত্রলীগের সদস্য সোহেল কাদের রানার সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সোহেল কাদের রানা ধারালো অস্ত্র দিয়ে আবদুল মান্নানের ডান কাঁধে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার পর আবদুল মান্নান গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, অভিযুক্ত সোহেল কাদের রানা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রতিবাদ বা সমালোচনা করলে তিনি প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে বাঁশখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights