শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশ নারী অধিকার পরিষদ কমিটি গঠনের উদ্যোগ: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণার সিদ্ধান্ত চরমহল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম দিকনির্দেশনামূলক বার্তা ​ দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুঁইয়ার নির্বাচনী শোডাউন গুণবতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রূপগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার উখিয়ায় প্রধান শিক্ষক নুরুল আলমের বিদায় সংবর্ধনা উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শাবিপ্রবিতে কর্মক্ষেত্র ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধকরণ প্রকল্প প্রোগ্রাম অনুষ্ঠিত
/ ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শাবিপ্রবিতে কর্মক্ষেত্র ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধকরণ প্রকল্প প্রোগ্রাম অনুষ্ঠিত
আল আমিন সুমন আহমদ
উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে আইন সালিশ কেন্দ্র (আসক) কর্তৃক ‘বাংলাদেশের কর্মক্ষেত্র ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে গণপরিসরে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধকরণ প্রকল্প’ এর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আজ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি।

প্রোগ্রামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট প্রফেসর ড. সাবিহা আফরিন এবং ফাতিমা তুজ জাহরা হলের প্রভোস্ট প্রফেসর ড. ইসমত আরা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির সভাপতি প্রফেসর ড. চৌধুরী ফারহানা ঝুমা এবং সদস্য সচিব প্রফেসর ড. মুনতাহা রকিব ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিকা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট প্রফেসর ড. ফাহমিদা আক্তার, সহকারী প্রক্টর প্রফেসর মোঃ বেলাল হোসেন শিকদার, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ ফয়ছল আহমদ এবং অতিরিক্ত রেজিস্ট্রার আফরোজ সুলতানা।

প্রকল্পের পক্ষে বক্তব্য দেন ইউএন উইমেনের প্রোগ্রাম ম্যানেজার শ্রাবণা দত্ত। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী আয়শা সিদ্দিকা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সহকারী সামান্তা আহমেদ।

সভায় বক্তারা কর্মক্ষেত্র ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গণপরিসরে সব ধরণের যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে জোরালো আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights