বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা কান্দাইল বাজারে ইএম মেহেদী হাসানের গণসংযোগ, দিন দিন বাড়ছে জনসমর্থন। আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মেহেদী হাসানকে দেখতে চান স্থানীয় জনগণ। কুড়িগ্রামে শিল্পী-সাহিত্যিকদের কল্যাণে ৭১ সদস্যের সংগঠন, সভাপতি রেজা ও সম্পাদক আজাদ আলী রাণীশংকৈলে এক অসহায় প্রসব বেদনায় জন্মধাত্রী মায়ের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশরাত জাহানঃ কটিয়াদীতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার রাস্তা শুভ উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোণায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি
/ ৩৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

নেত্রকোণায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা সদর উপজেলা ‎বুধবার(১৭ জুন) বেলা আড়াইটা নাগাদ জেলা প্রেসক্লাবের সামনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‎
‎ সম্প্রতি, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
‎

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি শামীম তালুকদারসহ জেলার প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এসময় ‎বক্তারা বলেন, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকদের হয়রানি করা হলে সত্য উদঘাটনের পথ বাধাগ্রস্ত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।
‎
‎তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের স্বার্থে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ ধরনের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে।
‎
‎বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
‎
‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights