শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রাম বাজারে যানজট ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান
/ ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

চৌদ্দগ্রাম বাজারে যানজট ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রামb মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে যানজট ও অবৈধ দখলমুক্ত করতে সোমবার উচ্চেদ অভিযান করেছে পৌর কর্তৃপক্ষ।
বাজারের সচেতন ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন সড়কে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা করায় চৌদ্দগ্রাম বাজারে প্রতিদিনই যানজট লেগে থাকে। এতে দূরপাল্লার যানবাহনের যাত্রীদের ন্যায় স্থানীয় পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। যেদিন প্রশাসনের অভিযান হয়, সেদিন কিছু সময়ের জন্য সব ঠিক থাকে। পরবর্তীতে আবারও ফুটপাত ও মহাসড়ক দখল করে চলে ব্যবসা। এতে মহাসড়কে চলাচলকারী সকলের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। মানুষের ভোগান্তি নিরসনে সোমবার পৌর প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অভিযানে সহযোগিতা করে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন ও মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম। এছাড়াও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বাজার ইজাদার দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, জামায়াত নেতা কাজী এয়াছিন, জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ। অভিযানের সময় অবৈধ দখলকারীরা সরে যাওয়ার পর যানজটমুক্ত সড়ক দিয়ে নির্বিঘেœ চলাচল করে দূরপাল্লার যানবাহন।
সোমবার বিকেলে উচ্ছেদ অভিযান শেষে বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আজকে আমরা পূর্ব ওয়ার্নিং দিয়ে আসছি, তাই সবাই চলে গেছে। আগের হিষ্ট্রি অনুযায়ী আবার এসে দোকান বসার একটা প্রবণতা আছে। যদি আবার এসে মহাসড়কে বসে, তখন আমরা এসে মালপত্রসহ যা পাবো, সব নিয়ে যাবো। যে দোকানের সামনে বসবে, যে দোকান তাদের বিদ্যুৎ লাইন দিবে, সেই দোকানের বিদ্যুৎ লাইন কেটে দিবো এবং ট্রেড লাইসেন্স বাতিল হবে। পরবর্তীতে মূল দোকানের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মহাসড়কের উপর অবৈধভাবে বসার কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, নিয়মিত এ অভিযান চলবে। বাজারের পরিবেশ ভালো হলে, আপনাদের ব্যবসাও ভালো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights