শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই শহীদদের স্বরণে চৌদ্দগ্রামে ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত ৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার পলাশবাড়ী উপজেলায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা এস এম পলাশের ওপর হামলার প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবক দল, ডালিম ফকিরের কঠোর বার্তা লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ
/ ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

২০১৭ সালে তিনি এই উপজেলায় অত্যন্ত সাধারণ একটি পদে চাকরি করতেন, দীর্ঘ সময় ও কঠোর পরিশ্রমের পথ পেরিয়ে আজ তিনি একই উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা তথা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২৭ জুলাই যোগদান করে ৩০ জুলাই উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। আলোচিত এই কর্মকর্তার নাম জনাব মোঃ গোলাম রব্বানী সরদার। তাঁর এই সাফল্যে অনেক ইতিবাচক আলোচনা হচ্ছে। ২০১৭ সালের ৩০ নভেম্বর জনাব মোঃ গোলাম রব্বানী সরদার রাণীশংকৈল উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। সে সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাদিরহাট ক্লাস্টারের দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে সাধারণ একজন সরকারি চাকরিজীবী হয়েও নিজের স্বপ্ন ও উচ্চ লক্ষ্য থেকে পিছু হটেননি তিনি। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিসিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন। অবশেষে মেধা ও অধ্যাবসায়ের জোরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিস লাভ করেন জনাব মোঃ গোলাম রব্বানী সরদার। পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলে ২৭ জুলাই তিনি সেই রাণীশংকৈল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম রব্বানী সরদার বলেন, আমি আদমজী ক্যান্টেনমেন্ট কলেজে শিক্ষকতা ছেড়ে বিসিএস ক্যাডার সার্ভিসে যোগদান করেছি। বর্তমান সরকারের সকল দায়িত্ব মাঠ পর্যায়ে আপনাদের সহযোগিতায় বাস্তবায়ন করতে হবে।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights