শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই শহীদদের স্বরণে চৌদ্দগ্রামে ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত ৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার পলাশবাড়ী উপজেলায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা এস এম পলাশের ওপর হামলার প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবক দল, ডালিম ফকিরের কঠোর বার্তা লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান
/ ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

**দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান

বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত**

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৬টায় বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সভায় দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

কর্মী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মোঃ জুলফিকার আলী শাহ। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান চৌধুরী (রাশেদ)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মোঃ মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মোঃ কামারুজ্জামান কামু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। একই সঙ্গে দলীয় ঐক্য অটুট রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মী সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights