শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ
/ ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:০৫ অপরাহ্ন

শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ

স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল,
ঠাকুর গাঁও।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের প্রায়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুয়েল রানা প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া দণ্ডবিধির ৪২৯ ধারার একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে কারাগারে যান। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বিদ্যালয়ে যোগদান করে দুই দিন পাঠদানও করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষা বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাপ্ত আদালতের নথি অনুযায়ী, ২০ জুন ২০২৬ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৪২৯ ধারার মামলায় মোঃ জুয়েল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পরোয়ানায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে পাঠানোর নির্দেশ রয়েছে।
শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভিজিল্যান্স সার্ভে কমিশনের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষায় অন্য একজন পরীক্ষার্থীর হয়ে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে তিনি ঢাকায় আটক হন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর মোঃ জুয়েল রানা নিজ কর্মস্থল প্রায়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে দুই দিন শ্রেণিকক্ষে পাঠদান করেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে এলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়। এরপর থেকেই ওই শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

বিজয় ২৪ টিভি
সাহা আলী প্রধান
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights