শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ
/ ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:১০ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ২৯, জুলাই বুধবার
জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন দাস অদিত। এ সময় তাঁর সঙ্গে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শহীদ রায়হানুল ইসলাম রায়হানের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন নেতৃবৃন্দ। তাঁরা পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামকে কখনোই বিস্মৃত হওয়া যাবে না।
সাক্ষাৎ শেষে শহীদ রায়হানের কবর জিয়ারত করা হয়। সেখানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন তিনি শহীদ রায়হানুল ইসলাম রায়হানকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য, শক্তি ও সাহস দান করেন।
এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, শহীদদের আত্মত্যাগ শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির গর্ব। তাঁদের স্মৃতি ও আদর্শকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মহান আল্লাহ তাআলা মরহুম শহীদ রায়হানুল ইসলাম রায়হানকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights