শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানকে শ্রদ্ধা জানাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিঠুন দাস অদিতের নেতৃত্বে পরিবারের পাশে নেতৃবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের সহযোগিতা বাগেরহাট জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান ও সহযোগী গ্রেফতার শিক্ষক চাকরির প্রক্সি দিতে গিয়ে জেল হাজতে খাটলেনঃ দলকে তৃণমূলে আরও শক্তিশালী করার আহ্বান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক বারহাট্টায় দেড় লাখ টাকা মূল্যের চোরাচালানের টায়ার জব্দ, আটক ১ রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার স্কুল ফুটবল বাছাই পর্বের ফাইনালে ভোকেশনাল শাখার জয় বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে
/ ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে

রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র, মির্জাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রবীণ সাংবাদিক আবুল হাসনাত (কিসমত খন্দকার) আর নেই। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
তার ভাতিজা খন্দকার রিশাদ জানান, বুধবার বিকেলে আফতাবনগরে বোনের বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি তিন বোন, ভাতিজা-ভাতিজি সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে মরদেহের কফিন রাজধানী থেকে মির্জাপুরে পৌঁছালে পুরো এলাকায় এক বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়। সকালে মির্জাপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে লাশবাহী গাড়ি রাখা হলে প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে সর্বস্তরের মানুষ ও সহকর্মীরা ভিড় জমান।
এ সময় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ক্লাব মির্জাপুর এর পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সহকর্মী সাংবাদিকরা তাদের অভিভাবকতুল্য এই গুণী মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।
পরবর্তীতে বাদ যোহর মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সাংবাদিকতায় চার দশকেরও বেশি সময় পার করা কিসমত খন্দকার তার দীর্ঘ কর্মজীবনে দৈনিক সমকাল, দৈনিক খবর, দৈনিক মানবজমিন, অনলাইন পোর্টাল বাংলানিউজ২৪ এবং রাইজিংবিডি-তে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার অনন্য অবদান। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রাক্তন প্রভাষক এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘কিংশুক’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার প্রয়াণে মির্জাপুরের সাংবাদিকতা ও সুশীল সমাজ একজন প্রকৃত অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights