রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ. গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিম ঠাকুর গাঁও জেলায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ঃ যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত। জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম উদযাপন উপলক্ষে নবনির্বাচিত সভাপতি,মোঃ আলমগীর গনি ও মহাসচিব,মুহাম্মদ মুনজুর হোসেন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা। কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক নিয়মিত দেরিতে অফিসে, কর্মচারীদের দেন মিথ্যা তথ্য সাংবাদিক দেখে গেটেই গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ
/ ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

যশোর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক নিয়মিত দেরিতে অফিসে, কর্মচারীদের দেন মিথ্যা তথ্য
সাংবাদিক দেখে গেটেই গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ

যশোর প্রতিনিধি:
রফিকুল ইসলাম সবুজ

সরকারি অফিস টাইম সকাল ৯টা। অথচ যশোর সদরের খয়েরতলায় অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ দীপংকর দাস নিয়মিত অফিসে আসছেন বিলম্বে। শুধু তাই নয়, নিজের অনুপস্থিতির বিষয়ে কর্মচারীদের দিয়ে মিথ্যা তথ্যও দেওয়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, বুধবার (৩০ জুলাই) নির্দিষ্ট অফিস সময়ের প্রায় ৪০ মিনিট পর সকাল ৯:৩৮ মিনিটে তিনি অফিস চত্বরে প্রবেশ করেন। এসময় সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি গেটের সামনেই গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন।

ঘটনার আগে উপপরিচালকের উপস্থিতি সম্পর্কে অফিসের এক কর্মচারীর কাছে জানতে চাওয়া হয়। জবাবে ওই কর্মচারী দাবি করেন, “স্যার সাতক্ষীরায় গিয়েছেন।”

কিন্তু বিস্ময়করভাবে ওই বক্তব্যের মাত্র ১০ মিনিটের মাথায় উপপরিচালক দীপংকর দাস নিজেই গাড়িতে করে অফিসে এসে পৌঁছান।

এ বিষয়ে কর্মচারীর মিথ্যা তথ্য এবং নিজের দেরিতে আসার কারণ জানতে চাইলে উপপরিচালক কৃষিবিদ দীপংকর দাস বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, “এভাবে আমার হয় না, আমি আগেই আসি।”
কর্মচারীর দেওয়া ভুল তথ্যের বিষয়ে তিনি বলেন, সে বিষয়টি জানে না, ভুল তথ্য দিয়েছে।

স্থানীয় ও অফিস সংশ্লিষ্টরা জানান, উক্ত কর্মস্থলে উপপরিচালকের চাকরির মেয়াদ তিন বছরেরও বেশি সময় পার হয়েছে। দীর্ঘদিন ধরে তার এমন অনিয়মিত উপস্থিতির কারণে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটছে। এতে করে সেবা নিতে আসা কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights