
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
২০১৭ সালে তিনি এই উপজেলায় অত্যন্ত সাধারণ একটি পদে চাকরি করতেন, দীর্ঘ সময় ও কঠোর পরিশ্রমের পথ পেরিয়ে আজ তিনি একই উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা তথা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২৭ জুলাই যোগদান করে ৩০ জুলাই উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। আলোচিত এই কর্মকর্তার নাম জনাব মোঃ গোলাম রব্বানী সরদার। তাঁর এই সাফল্যে অনেক ইতিবাচক আলোচনা হচ্ছে। ২০১৭ সালের ৩০ নভেম্বর জনাব মোঃ গোলাম রব্বানী সরদার রাণীশংকৈল উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। সে সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাদিরহাট ক্লাস্টারের দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে সাধারণ একজন সরকারি চাকরিজীবী হয়েও নিজের স্বপ্ন ও উচ্চ লক্ষ্য থেকে পিছু হটেননি তিনি। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিসিএস পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন। অবশেষে মেধা ও অধ্যাবসায়ের জোরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিস লাভ করেন জনাব মোঃ গোলাম রব্বানী সরদার। পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলে ২৭ জুলাই তিনি সেই রাণীশংকৈল উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম রব্বানী সরদার বলেন, আমি আদমজী ক্যান্টেনমেন্ট কলেজে শিক্ষকতা ছেড়ে বিসিএস ক্যাডার সার্ভিসে যোগদান করেছি। বর্তমান সরকারের সকল দায়িত্ব মাঠ পর্যায়ে আপনাদের সহযোগিতায় বাস্তবায়ন করতে হবে।
বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।





