শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জুলাই শহীদদের স্বরণে চৌদ্দগ্রামে ইনভেস্ট ফি-সাবিলিল্লাহ’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন মোহন’স এডুকেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত ৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের যোগদানঃ চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার পলাশবাড়ী উপজেলায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা এস এম পলাশের ওপর হামলার প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবক দল, ডালিম ফকিরের কঠোর বার্তা লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত ৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল
/ ৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত
৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে আয়োজিত পক্ষকালব্যাপী বৃক্ষমেলা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেরা নার্সারিগুলোর প্রতিনিধিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

দিনাজপুর জপুরের গোর-এ-শহীদ বড়মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ বৃক্ষমেলার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন নার্সারির মালিক, পরিবেশপ্রেমী, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
মেলায় দেশি-বিদেশি ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী শতাধিক প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। দেশীয় ফলদ গাছের মধ্যে ছিল আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, কমলা, জাম্বুরা, কালোজাম, লটকন ও নারিকেল। বিদেশি ফলের চারার মধ্যে রাম্বুটান, এভোকাডো, ডুরিয়ান, লংগান, ডালিমসহ বিভিন্ন উন্নত জাতের ফলদ চারা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বনজ গাছের মধ্যে মেহগনি, গামারি, সেগুন, আকাশমনি ও শিশু এবং ঔষধি গাছের মধ্যে অর্জুন, হরিতকী, বহেরা, আমলকী ও শিমুল ছিল উল্লেখযোগ্য। এছাড়া শোভাবর্ধনকারী গাছের মধ্যে অ্যাগলোনেমা, ক্যাকটাস, সাকুলেন্ট, ড্রাসিনা, মনস্টেরা, অর্কিড, হয়া, সুগন্ধি থাই কামিনী, গোলাপ, জুঁই, বেলী, শিউলি, রঙ্গন, ক্যামেলিয়া, ম্যান্ডেভিলা, করবী, এলামান্ডা, রেড রাবার প্ল্যান্ট ও বিভিন্ন প্রজাতির পাতাবাহার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেটাল বায়োটেক নার্সারির ম্যানেজার মো. মাহমুদুন্নবী জানান, তাদের নার্সারির ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় সাত শতাধিক গাছের চারা বিক্রি হয়েছে। তিনি বলেন, এবারের মেলায় ক্রেতাদের আগ্রহ ছিল সন্তোষজনক এবং বিক্রিও আশানুরূপ হয়েছে।
বেস্ট কেয়ার এগ্রো নার্সারির ব্যবস্থাপনা পরিচালক সাইফুর ইসলাম জানান, তাদের নার্সারিতে তিন হাজারেরও বেশি গাছের চারা সংরক্ষিত রয়েছে। মেলায় প্রায় এক হাজারের বেশি চারা বিক্রি হয়েছে বলে তিনি জানান।
এবারের বৃক্ষমেলায় বিএডিসি নার্সারি, মেটাল বায়োটেক নার্সারি, বেস্ট কেয়ার এগ্রো নার্সারি, কসবা নার্সারি, ব্র্যাক নার্সারি, সবুজ নার্সারি, ইলিয়াস নার্সারি, রানা নার্সারিসহ মোট ৩০টি নার্সারি অংশগ্রহণ করে। মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights