
পলাশবাড়ী উপজেলায় ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারীর ১ বছরের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সাইনদহ বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পলাশ বাড়ী উপজেলার আকবর নগর গ্রামের সাহাদত ইসলামের ছেলে আশাদুল ইসলাম (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশাদুল ইসলামের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও উঠে আসে।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
আল ইয়াসা রহমান তাপাদার।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পলাশবাড়ী থানার এসআই শামিউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানানো হয়েছে।





