বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ মানবিক সহায়তায় ভ্যানগাড়ি প্রদান নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত শিরোনাম:-যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় ১৩ বছরের স্কুলছাত্রী নি*খোঁ*জ, দুশ্চিন্তায় পরিবার। শিরোনাম:-যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যা,ক করে ৭ লাখ টাকা হা,তি য়ে নেওয়ার অভিযোগ! কুমিল্লা জেলার মেঘনায় গোডাউন ভেঙে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি শিক্ষার্থীদের মানসিক বিকাশে নজরুলচর্চার বিকল্প নেই: জেলা প্রশাসক কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান আয়োজন নিয়ে মতবিনিময় নড়াইলে শিশু অধিকার ও বাল্যবিয়ে প্রতিরোধে পিআর লিডার প্রশিক্ষণ শার্শায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ শুটার হাসান চুয়া গ্রেফতার ভালুকায় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি
/ ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁকে দলীয় পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে ছিলেন। ইনামুল পৌরসভার কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্লার ছেলে। পাশাপাশি তিনি বোয়ালমারী বাজারের ‘মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে’ রিসেপশনিস্ট হিসেবে কর্মরত।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশডাঙ্গা এলাকার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার অনৈতিক সম্পর্কের অভিযোগ সম্প্রতি স্থানীয়ভাবে জানাজানি হয়। ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় এ সুযোগে ইনামুলের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ইনামুলের কর্মস্থল হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, প্রায় দুই দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী ফোন করে ইনামুলের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের বিষয়ে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে, সেটিও জানতে চান তিনি।
এ বিষয়ে বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, “অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁকে দল ও সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না।”
অভিযোগের বিষয়ে ইনামুল মোল্লার বক্তব্য জানতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে দলীয় তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights