মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান দেশীয় অস্ত্রসহ আটক ২। হবিগঞ্জ বাহুবাল থানা বাহুবল হরাই টাকা গ্রামে মানিকা বাজার নামক স্থানে ৫ টাকার চা নিয়ে মারামারি হয় শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর আনন্দ মিছিল পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ৪৮ বছরে বিএনপি, কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টায় বাধা, কৃষকের মাথায় কোদালের কোপ থানায় লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টায় বাধা, কৃষকের মাথায় কোদালের কোপ থানায় লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
/ ৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টায় বাধা, কৃষকের মাথায় কোদালের কোপ
থানায় লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

মো বিলাল উদ্দিন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে কৃষকের মৌরশি ও খাস জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলে বাধা দেওয়ায় রফিক মিয়া (৩০) নামে এক কৃষককে মারধর করে কোদাল দিয়ে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে বিবাদী করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত রফিক মিয়া।
আহত রফিক মিয়া উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রফিক মিয়ার মৌরশি ও ক্রয়সূত্রে দখলীয় প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে স্থানীয় হোসেন মিয়া ও তার ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ, প্রায় ২০ বছর ধরে প্রতিপক্ষ ওই জমি দখলের চেষ্টা করে আসছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে বগাইয়া হাওর (হাদারবিল) এলাকায় হোসেন মিয়া, আলমগীর হোসেন, ফারুক আহমদ ও লোকমান মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিক মিয়ার বসতঘরের সামনে গিয়ে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে রফিক ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকে গালিগালাজ করা হয়।
একপর্যায়ে অভিযুক্তরা রফিক মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে বলা হয়। এ সময় আলমগীর হোসেনের হাতে থাকা কোদাল দিয়ে তার মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে সুযোগ পেলে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্বজনরা আহত রফিক মিয়াকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় রফিক মিয়া চারজনকে বিবাদী করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগে উল্লিখিত জমির মালিকানা ও হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights