
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ম,দ-ই,য়াবাসহ আ,টক ২৪
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চো,লাই ম,দ ও ই,য়াবাসহ তিন মা,দক কারবারিকে গ্রে,ফতার করা হয়েছে।
একই সময়ে দুটি পৃথক হ,ত্যা মা,মলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত তিন আসামিসহ বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মনোহরদীতে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার
মনোহরদী থানা পুলিশের একটি নৈশকালীন টহল দল একদুয়ারিয়া ইউনিয়নের রসূলপুর (ঋষিপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বসতবাড়ি থেকে নিখিল চন্দ্র মনিদাস (৯০) ও তার স্ত্রী লিপি চন্দ্র মনিদাস (৩৫)-কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৩০০ লিটার দেশীয় চো,লাই ম,দ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মনোহরদী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
দুটি হ,ত্যা মা,মলায় গ্রে,ফতার ৩,
এদিকে, ১৪ সেপ্টেম্বর নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি পৃথক হ,ত্যা মা,মলার তিন আসামিকে গ্রে,ফতার করে।
নরসিংদী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মনি হ,ত্যা মা,মলার তদন্তে প্রাপ্ত আসামি রাজেন্দ্র চৌহান (৪২) ও সাগর চৌহান (২৫)-কে গ্রে,ফতার করা হয়। তাদের বাড়ি পলাশ থানার সুলতানপুর এলাকায়।
অপরদিকে, মাধবদী থানার কুড়েরপাড় এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হ,ত্যা মা,মলার এজাহারভুক্ত আসামি মোঃ আশিকুর রহমান ওরফে বাপ্পি (৩৫)-কে গ্রে,ফতার করে ডিবি পুলিশ।
১০৩ পিস ই,য়াবাসহ আটক ১
১৪ সেপ্টেম্বর বিকেলে নরসিংদী মডেল থানাধীন রাঙ্গামাটিয়া এলাকার একটি পাকা সড়কে অভিযান চালিয়ে ১০৩ পিস ই,য়াবা ট্যাবলেটসহ মাসুদ (২৩) নামে এক মা,দক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মা,দক মা,মলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মা,দক ও হ,ত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রে,ফতার করা হয়েছে। গ্রে,ফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





