বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের বলুহ’র মেলায় প্রশাসনের দেওয়া শর্ত ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ফরিদপুরে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইএম মেহেদী হাসানকে ঘিরে আলোচনা। পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল। কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে কুড়িগ্রামে যুবদলের অভিযান। কুড়িগ্রামে আমন আবাদে সারের জোগান বাড়ল, অতিরিক্ত ৫০০ টন ইউরিয়া।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পুলেরঘাট হাইওয়ে রোড অটো চিনতাই অচেতন চালক, নেই গাড়ি-মোবাইল।
/ ২০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ন

পুলেরঘাট হাইওয়ে সড়কে অচেতন অটোচালক, গাড়ি-মোবাইল নিখোঁজ

অসিম উদ্দিন, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে অটো নিয়ে পুলেরঘাট যাওয়ার পথে আশরাফুল ইসলাম মুনাফ নামে এক অটোচালককে সড়কের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় তার নতুন কেনা অটো ও মোবাইল ফোন পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পুলেরঘাট সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্বজনদের ভাষ্য, দুপুর ১টার দিকে মুনাফের সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়। এর কয়েক মিনিট পর তারা জানতে পারেন, তিনি পুলেরঘাট সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানালে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্বজন ও বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে উদ্ধার করেন।

মুনাফের ভাই শওকত আলী বলেন, “আমরা গরিব ও অসহায়। আমার ভাইয়ের নতুন কেনা অটো ও মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাই।”

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আগে আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে হবে। তিনি সুস্থ হয়ে থানায় এসে যোগাযোগ করলে অটো ও মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে পুলেরঘাট সড়কে অটোচালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তারা সড়টিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও টহল জোরদারের দাবি জানিয়েছেন।

আশরাফুল ইসলাম মুনাফ নরসিংদীর বেলাবো উপজেলার বিন্দাবাইদ ইউনিয়নের ভাওয়ালেরচর গ্রামের বাসিন্দা। তিনি লোহাজুরী অড়িয়াদর বাজারসংলগ্ন এলাকায় বসবাস করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights