মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলকরা ইউনিয়ন সম্প্রতি ফুটবল টুর্নামেন্টে কোয়াটার ফাইনাল শুরু। আইজিপির উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনঃ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তারা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নাগাইশের পীর মাওলানা মোশতাক ফয়েজীকে ফুল দিয়ে বরণ সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ। দলমত নির্বিশেষে সম্মিলিত অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি কুড়িগ্রামে।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কটিয়াদীতে সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এমপি জালাল উদ্দিন।
/ ৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন

কটিয়াদীতে সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এমপি জালাল উদ্দিন।

​মোঃ মফিজউদ্দিন নয়ন
ষ্টাফ রিপোর্টার

​কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় চরনোয়াকান্দি খামখেয়ালি বাজার থেকে চরপুক্ষিয়া মৃধাবাড়ি ভায়া দক্ষিণ চরপুক্ষিয়া জালালপুর রোড পর্যন্ত প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কার ও উন্নয়ন করা হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

​জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি মোঃ মফিজউদ্দিন নয়ন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হওয়ায় তারা আনন্দিত। তাদের মতে, সড়কটি উন্নয়ন হলে কাদা-পানি ও ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং এলাকার জীবনযাত্রার মান আরও উন্নত হবে। ​

মোঃ মফিজউদ্দিন নয়ন
ষ্টাফ রিপোর্টার
মোবাইল ঃ ০১৭৩২১৬৩৬৪৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights