
গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাইবান্ধার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
প্রধান অতিথি হিসেবে তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
কর্মসূচিতে স্থানীয় যুবসমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
স্থানীয় যুবসমাজের এ উদ্যোগে প্রধান অতিথি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের অংশগ্রহণ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব বয়ে আনবে।





