রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান রূপগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার বীরগঞ্জে করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প! পলাশবাড়ীতে ১১ দলীয় জোটের পথসভা আধুনিকায়নের মাধ্যমে দলিল নিবন্ধনে স্বচ্ছতা চান সেবাগ্রহীতারা জামায়াতের উদ্যোগে ব্যাক্তিগত অর্থায়নে গুণবতী-পরিকোট সড়কের সাময়িক সংস্কার কাজের উদ্বোধন। মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক। বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন—মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
অনিয়ম ও বহুবিবাহের অভিযোগে সাবেক ওসি মাহবুব, নতুন ঘটনায় চাঞ্চল্য
/ ১৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

অনিয়ম ও বহুবিবাহের অভিযোগে সাবেক ওসি মাহবুব, নতুন ঘটনায় চাঞ্চল্য

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার একটি ফ্ল্যাটে অন্য এক নারীর সঙ্গে অবস্থানকালে নিজেকে তাঁর ‘৬ নম্বর স্ত্রী’ দাবি করা এক নারীর বাধার মুখে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফ্ল্যাটের ভেতরে-বাইরে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট এক নারীর দাবি, মাহবুব আলম ওই ফ্ল্যাটে অন্য এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে নিজেকে তাঁর ষষ্ঠ স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া এক নারী সেখানে গিয়ে দরজায় আঘাত করে প্রতিবাদ করেন। এ সময় ফ্ল্যাটের বাইরে ওই নারীর হট্টগোল এবং ভেতরে থাকা অপর নারীর উপস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

এর আগে মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক বিয়ে, তথ্য গোপন, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ ওঠে। তাঁর চতুর্থ স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া একজন নারী পুলিশ কর্মকর্তা রাজশাহীর তৎকালীন রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেছিলেন বলে জানা যায়। ওই অভিযোগে দাবি করা হয়, পূর্বের একাধিক বিয়ের তথ্য গোপন করে তাঁকে বিয়ে করা হয়। একই সঙ্গে জোরপূর্বক গর্ভপাত করানো, শারীরিক ও মানসিক নির্যাতন এবং তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগও করা হয়েছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা আদালতের রায় প্রকাশ্যে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

২০২৪ সালের জুলাইয়ে চন্দ্রিমা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনকালে মাহবুব আলমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। তাঁর কার্যালয়ে এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
এরপর তাঁকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সাম্প্রতিক ঘটনাসহ মাহবুব আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি উঠেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights