
আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই / দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকার
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোমেন
আসন্ন দাউদ পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনেকের নাম সামনে আসলেও দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় সাধারণ জনগণের মাঝে ক্লিন ইমেজ ও যোগ্য প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া ফেলেছেন।জনগণের সাথে কথা বলে জানাজায় এডভোকেট হেলাল উদ্দিন সরকার বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে স্থানীয়ভাবে বেশ পরিচিতি লাভ করেছেন।এলাকার সাধারন জনগণের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ এবং তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুসল বিনিময় ও খোজখর নিচ্ছেন।
দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকার বলেন আমি নেতা হতে চাই না জনগণের সেবক হতে চাই এবং আমি কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর চেয়ারম্যান হতে চাই না। দল মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।জনগণের ভালোবাসার প্রতিদান উন্নয়ন,সেবার মাধ্যমে দিতে চাই।
এবং
দাউদ পুর ইউনিয়নের মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে একটি পরিচ্ছন্ন দুর্নীতি মুক্ত ও মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য এবং যোগাযোগ ব্যবস্থা,বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করব,সরকারি সেবাগুলো মানুষের দরজায় পৌঁছে দিতে এবং ইউনিয়ন পরিষদকে জবাবদিহিমূলক জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।





