মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জয়পুরহাটে যৌথ অভিযানে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ‎পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বায়েজীদ আহমদের ওমরাহ গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত শাবিপ্রবিতে ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জ্ঞানার্জনের স্পৃহা যুগে যুগে ইলম অন্বেষণকারীদের জন্য অনুপ্রেরণার উৎস—-মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামইরহাটে মাওয়া নার্সারিতে নিষিদ্ধ ইউক্যালিপটাস বিক্রির দায়ে নার্সারি মালিককে জরিমানা, ৫০০ চারা ধ্বংস বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর নির্দেশ
/ ৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর নির্দেশ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে সড়ক-ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে কঠোর নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নিলে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে সেগুলো ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ নির্দেশনা দেন।
পৌর প্রশাসনের নির্দেশ অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে, প্রেস ক্লাব রোড, পিয়ারী স্কুলের সামনে এবং পোস্ট অফিসের সামনের সড়ক ও ফুটপাত দখল করে বসানো সব দোকানপাট সরিয়ে নিতে হবে। এ সময়ের পর কোনো দোকান বা অস্থায়ী স্থাপনা পাওয়া গেলে তা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হবে বলে ব্যবসায়ীদের জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে দোকানপাট, ভ্যান, অস্থায়ী স্টল ও পণ্যসামগ্রী রাখার কাজে ব্যবহৃত হয়ে আসছে। এতে ফুটপাত দিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ব্যস্ত সড়কগুলোতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।

পৌর প্রশাসন জানিয়েছে, সড়ক ও ফুটপাত কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের দখলে রাখার সুযোগ নেই। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং পৌর এলাকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের এ নির্দেশনার পর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে দোকানপাট সরিয়ে নেওয়ার প্রস্তুতি দেখা গেছে। তবে নির্ধারিত সময়ের পরও কেউ নির্দেশনা অমান্য করে সড়ক বা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights