
মোল্লাহাটে এক রাতে দুই বাড়ির গোয়াল থেকে ৪ গরু চুরি
একই রাতে দক্ষিণ গাড়ফায় ভ্যান চুরির অভিযোগ, এলাকায় উদ্বেগ
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে এক রাতেই দুটি বাড়ির গোয়ালঘর থেকে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাতের যেকোনো সময় উপজেলার গাড়ফা ও দক্ষিণ গাড়ফা এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাড়ফা গ্রামের মো. ইকবাল হোসেন শেখের গোয়ালঘর থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি হয়েছে। একই রাতে দক্ষিণ গাড়ফা এলাকার নজরুল মীরের গোয়ালঘর থেকেও দেড় লক্ষাধিক টাকা মূল্যের আরও দুটি গরু নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।
ভুক্তভোগীদের অভিযোগের পর মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে একই রাতে দক্ষিণ গাড়ফা এলাকার কুরবান, পিতা আকরাম-এর একটি ভ্যান চুরি হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এক রাতের ব্যবধানে গরু ও ভ্যান চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নোট: মাদকসহ অন্যান্য অপরাধ বাড়ছে—এমন অভিযোগ স্থানীয়দের থাকলেও, এ বিষয়ে নির্দিষ্ট তথ্য বা পুলিশের।





