বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩ নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩ জামায়াতে ইসলামীর উদ্যোগে জগন্নাথদিঘী ইউনিয়নে রাস্তা সংস্কার। ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূর মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি জুনদহ উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ, দ্রুত সমাধানের দাবি ঠাকুরগাঁও এ মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটকঃ যশোরের অভয়নগরে পল্লী মঙ্গল কলেজে শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য ও জমি আত্মসাৎএর অভিযোগ। কুড়িগ্রামে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সফর উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান। ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩
/ ৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও গোবিন্দগঞ্জে অভিযানে চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার-৩

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তিনজন চোর ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং চুরি যাওয়া কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরেরা ফার্মেসি থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনার পর ফার্মেসির মালিক ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিনজন চোর ও একজন ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও কিছু চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া বাকি ওষুধ ও নগদ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights