বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্ব প্রবীণ দিবস পালিত ভেড়ামারাই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৬ নতুন বিভাগ, মিলল ইউজিসির প্রাথমিক অনুমোদন ফাঁদ পেতে বক শিকার, পীরগঞ্জে দুই যুবকের এক বছর করে কারাদণ্ড নেকমরদে মায়ের অভিযোগে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড শিবগঞ্জে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি ফেরদৌস গ্রেপ্তার ক্যাফেটেরিয়ার খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর। আয়শা আইন-উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির অনুষ্ঠান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ০১ জনের তিন মাসের কারাদণ্ড প্রদানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীর মোবাইল চুরি, দোকান কর্মচারী আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন
/ ৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় মাদ্রাসার জমি দখল ও গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন

সাগর আহমেদ জজ,,
(নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা’র জমি দখল এবং গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তি মো. আনোয়ারুল ইসলাম আনান।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি স্টেশন বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মো. আবদুর রাশিদ ও কয়েকজন ব্যক্তি মাদ্রাসার জমিতে গড়ে ওঠা তিনটি দোকানঘর ভেঙে তা দখলে নেওয়ার চেষ্টা চালান। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ওই বিতর্কিত জমি থেকে দুটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আনোয়ারুল ইসলাম আনান বলেন, “মাদ্রাসার জমি দখল ও গাছ কেটে নেওয়ার পুরো বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।”
তবে এসব অভিযোগ অস্বীকার করে রেলওয়ে স্টেশন জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মো. আবদুর রাশিদ বলেন, “তিনি ব্যক্তিগতভাবে কোনো গাছ কাটেননি। দেয়াল নির্মাণের সময় মিস্ত্রিরা কাজের সুবিধার্থে নিজ উদ্যোগে গাছ কেটেছেন। আর জমির বিষয়টি মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসাটি শুরু থেকেই মসজিদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। ফলে মসজিদের পক্ষ থেকে নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম এ বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights