
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসহ আটক ৩
সাইদার ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি
বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযানে চিহ্নিত ও তালিকাভূক্ত ০৩ জন আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কুপিজেসিক ইনজেকশন (এ্যাম্পল) আটক করেন।
জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩০ সেপ্টেম্বর বুধবার ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক এবং উপ-অধিনায়ক এর নেতৃত্বে দুইটি টহলদল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট এর আরো একটি টহল একত্রিত হয়ে যৌথভাবে পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য সহ ০১জন চিহ্নিত তালিকাভূক্ত আসামী ও ২ জন সহযোগীকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের শ্রীমন্তীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সাখাওয়াত এবং সাখাওয়াতের দুই ছেলে পলাশ ও সাহান। অভিযান পরিচালনার সময় ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন (এ্যাম্পল) আটক করেন।যাহার আনুমানিক মূল্য ১,৩২,৬০০/- (এক লক্ষ বত্রিশ হাজার ছয়শত) টাকা। বিজিবি সূত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





