বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন। চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা
/ ৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন

গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্ম এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ও ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে শহরের আঞ্জুমান মফিদুল ইসলামের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরে কার্যক্রম শেষ হয়।
মতবিনিময় সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা এবং জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক মো. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তর, নাগরিক সংগঠন ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, বৈষম্য নিরসন, সুশাসন ও মানবাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সুশাসন ও মানবাধিকার সংগঠন ডেমোক্রেসিওয়াচ এবং মাল্টি-ডোনার সংস্থার অর্থায়নে বাস্তবায়িত ফেসিং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়বে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights