বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন। চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে
/ ৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন

চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “অষ্টমীচর ইউনিয়নের, উত্তর মুদাফৎ ও ডাটিয়ার চরে” একযোগে ইনক্লুসিভ কালচারাল ইভেন্ট ও স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার “অষ্টমীচর ইউনিয়নের উত্তর মুদাফৎ চরের মধ্য উত্তর মুদাফৎ, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডাটিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল “প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের, সমান অংশ গ্রহণ নিশ্চিত করা। তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ” তৈরি করা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের “শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি প্রতিনিধি, সিবিআর (CBR) ওয়াচ কমিটির সদস্য এবং সেল্ফ-হেল্প গ্রুপের (SHG) সদস্যরা” উপস্থিত ছিলেন।
উত্তর মুদাফৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে, বিদ্যালয়ের জমিদাতা “মতিউর রহমান” শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং বিজয়ী ও অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অন্যদিকে, ডাটিয়ার চর “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় কমিউনিটি নেতা সজিব মিয়া ও CBR সংশ্লিষ্ট প্রতিনিধিরা “অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ প্রদান করেন এবং পুরস্কার বিতরণে অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, “খেলা-ধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড” শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের একসঙ্গে অংশ গ্রহণের মাধ্যমে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ আরও সুগম হয় বলে জানান তারা।
এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, FDIDP এর ম্যানেজার রুহুল আমিন সরকার, ও টেকনিক্যাল সুপার ভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights