বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফলে কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে “চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন। চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক প্ল্যাটফর্মের সভা নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার পূর্বধলায় কংস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ শ্যালো মেশিন মধুখালিতে জমকালো নৌকাবাইচ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
/ ৩ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূমির সুষ্ঠু ব্যবহার ও কৃষিজমি সংরক্ষণে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার এ.আর.এম খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জিআইএস স্পেশালিস্ট মোঃ মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ জোবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী জাকির হোসেন আকন্দ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার এ.আর.এম খালেকুজ্জামান বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে মৌজা ও প্লটভিত্তিক ভূমির তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে কৃষিজমি, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, শিল্পাঞ্চল, জলাশয় ও অন্যান্য ভূমি আলাদাভাবে চিহ্নিত করা যাবে। ফলে অপরিকল্পিত ভূমি ব্যবহার রোধের পাশাপাশি কৃষিজমি ও জলাশয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হলে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ আরও সহজ হবে। পাশাপাশি ভূমি ব্যবহারের ধরন পরিবর্তনের তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করাও সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights