শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় মাওলানা বায়েজীদ আহমদকে বিজয় ২৪ টিভির সাংবাদিক আল আমিন সুমনের ফুলেল শুভেচ্ছা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। ০৮ অক্টোবর শিশু অধিকার দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন. কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা। মাধবদী থানা আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতাকে হুমকির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা।
/ ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ৯ অক্টোবর শুক্রবার ২৬
কথার চেয়ে কাজে গুরুত্ব,এমন প্রত্যয় সামনে রেখে কুড়িগ্রামের শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সদর ও ফুলবাড়ী উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারে অনুমোদন দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। প্রতিটি প্রতিষ্ঠানে বরাদ্দ ২০ লাখ টাকা।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবির রিজভী আহমেদের আন্তরিকতায় এবং কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,এর উদ্যোগে এ বরাদ্দ অনুমোদিত হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো,ভোগডাঙ্গা মডেল কলেজ, নয়ারহাট উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, নীলারাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোগলবাসা বালিকা উচ্চ বিদ্যালয়, উৎসাহীপুর কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসা এবং ভাঙ্গামোড় দ্বিমুখী দাখিল মাদরাসা।
শিক্ষার অবকাঠামো উন্নয়নকে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বিনিয়োগ হিসেবে উল্লেখ করে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “আমি যতদিন বেঁচে আছি, ততদিন কুড়িগ্রামের মানুষের খেদমত করে যাব। সততার সঙ্গে উন্নয়নমূলক কাজ করে যাব। আমি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করার চেষ্টা করব।”
স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা কমবে এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো শিক্ষার পরিবেশ তৈরি হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights