
মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা
আল আমিন সুমন আহমদ সিলেট প্রতিনিধি
সিলেটের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ‘মোহন’স এডুকেশন’-এর অত্যন্ত আন্তরিক ও ত্যাগী কর্মী মো. আব্দুল করিমের প্রবাস (সৌদি আরব) গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি মোহন’স এডুকেশনের হেড অফিসে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহন’স এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) মিহির কান্তি দাস সংবর্ধিত অতিথি আব্দুল করিমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আব্দুল করিম ছিলেন আমাদের প্রতিষ্ঠানের একজন অত্যন্ত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মী। তাঁর সততা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠানের অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে।” বক্তব্যে তিনি আব্দুল করিমের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও প্রবাস জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রবাস গমনকারী কর্মী আব্দুল করিমকে শুভকামনা জানিয়ে আরও বক্তব্য রাখেন হৃদবন্ধন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক ও বিশ্বনাথ প্রতিনিধি আল আমিন সুমন আহমদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, নতুন কর্মক্ষেত্রে এবং প্রবাস জীবনেও তিনি তাঁর কর্মদক্ষতা ও সততার স্বাক্ষর রাখবেন বলে তারা আশাবাদী। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।





